রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দ্রুত গতির ট্রাক চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধানী অবস্থায় মেহেদী প্রামাণিক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত মেহেদী প্রামাণিক রাজবাড়ী জেলা শহরের বড় লক্ষ্মীপুর এলাকার আবজাল প্রামাণিকের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বাই সাইকেল আরোহী মেহেদী প্রামাণিক বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখায়রুল আলম জানিয়েছেন, আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।