নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে দেওভোগ মাদ্রাসা পূর্বনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছিনতাইকারীর কৃষ্ণা সেন মাসদাইর গুদারাঘাট এলাকার গিরি চন্দ্র সেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষ্ণা তার দুই সহযোগীকে নিয়ে করছিলো। এসময় ছিনতাইকারীর কবলে পড়া লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়।
বাকিরা পালিয়ে গেলেও কৃষ্ণা ধরে পড়ে। পথচারীদের গণপিটুনীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ইজিবাইক দিয়ে ৫/৬ জন মিলে এলাকার বিভিন্নস্থানে তারা ছিনতাই করতেন। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর ও ছুরিকাঘাত করতো।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।