দক্ষিণ কেরানীগঞ্জে তিন টন জাটকা ইলিশ জব্দ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা হতে প্রায় তিন হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। সোমবার রাত ১০ টার দিকে মাওয়া-ঢাকা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ জানায়, শরিয়তপুর সুপার সার্ভিস কোম্পানির একটি বাস থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ মাছ পরিবহনের দায়ে বাসের ড্রাইভার, হেলপার ও দুই মৎস্য শ্রমিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করেন র‍্যাব ১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির  ইনচার্জ অলক চৌধুরী জানান, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।