মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বাইক গাছে ধাক্কা, নিহত এক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে সদরের বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার ডাকাততলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহ আলম (২৩)।তিনি নারায়ণগঞ্জ  বন্দরের ইয়াছিন মিয়ার ছেলে। শাহ আলম মোটরসাইকেলের চালক ছিলেন। আর আহত যুবকের নাম শুভ (২২)। তার বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আলদিবাজারে মাঠা খেতে যায় দুই বন্ধু শাহআলম ও শুভ। পরে ফেরার পথে ওই এলাকায় দুর্ঘটনার শিকার হয়। সময় দুই জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায় মঙ্গলবার সকাল আটটার দিকে আলদিবাজার থেকে মাঠা খেয়ে নারায়ণগঞ্জে ফেরার পথে এই দূর্টনা ঘটে।  পরে স্থানীয়রা  শাহ আলম ও শুভকে  উদ্বার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আর শুভকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোঃ শাহ আলম  নারায়ণগঞ্জ  বন্দরের ইয়াছিন মিয়ার ছেলে বলে জানান পুলিশ। শুভর বাড়ি একই এলাকায়।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর