মেহেরপুরে ধানক্ষেতে সেচ দিয়ে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার গাংনী উপজেলার জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কৃষকের নাম আমিরুল ইসলাম (৫২)। তিনি ওই গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আমিরুলের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প। ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছিলো। সেচ দেওয়া শেষ হওয়ায় তিনি সেচ পাম্প বদ্ধ করতে গিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।