রাজবাড়ীর পাংশা উপজেলায় বাঁশ বাগান থেকে এক দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রোজিনা আক্তার ওরফে আরজিনা পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের লিটন শেখের স্ত্রী।
শুক্রবার সকাল দশটার দিকে বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বাঁশ বাগান রোজিনার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে, তা কেউ বলতে পারেনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।