শরীয়তপুরে নদী থেকে মরদেহ উদ্ধার

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার দুপুরে জেলার জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকার পদ্মার শাখা নদীতে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধার মরদেহটি জামাল শিকারীর (২২) বলে দাবি স্বজনদের। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পেশায় নছিমন চালক জামাল শিকারি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

মাঝিরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, মরদেহটি নিহতের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।