মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

মাদারীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গ্রিল কেটে ঘরে ঢুকে মুখোশধারী ডাকাত দল সবাইকে জিম্মি করে। পরে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচ লাখ নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
হাবিবুর রহমান জমাদ্দার জানান, রাত আড়াইটার দিকে ওই বাড়িতে জানালার গ্রিল কেটে একদল ডাকাত ঘরে ঢোকে। মুহূর্তেই ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণ, নগদ টাকাসহ বিভিন্ন জিনিস লুট করে। পরে তাদের চিৎকারে শুনে এলাকার লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শ করে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এইচএম সালাউদ্দিন বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।