সৈয়দপুরে ১৩ ঘণ্টা পর ফ্লাইট চালু, রাতে অনিশ্চিত

আপডেট : ১৩ মে ২০২৪, ০২:১৩ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের নিচে বৈদ্যুতিক কেবলে শর্টসার্কিটে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফ্লাইট ওঠানামা করছে। তবে রাতের ফ্লাইট নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, দিনের মধ্যে বাকি ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে।

সোমবার সকাল আটটার দিকে ঢাকা থেকে তিনটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে ল্যান্ড করেছে। পরে সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে বিমানগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, আপাতত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এখনও রানওয়ের লাইটিং সিস্টেম সচল করা যায় নাই। তাই রানওয়ের রাতে ফ্লাইটের চলাচল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে আশা করা যাচ্ছে, দিনের মধ্যেই সেগুলো সচল করা সম্ভব হবে।

তিনি জানান, ঢাকা থেকে কারিগির টিম সৈয়দপুর পৌঁছেছে। তারা ত্রুটি শনাক্তের চেষ্টা করছেন।

এদিকে সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে ওড়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে রানওয়ের ত্রুটি সরানো সম্ভব না হলে সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময় বিকাল পাঁচটার দিকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে রোববার সন্ধা ছয়টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং লাইটিং সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এসময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হলে বিমানবন্দরে আটকা পড়েন প্রায় দুই শতাধিক যাত্রী।

একাত্তর/এসি
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নীলফামারীতে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক হাজার শয্যা জেনারেল হাসপাতাল’ নির্মাণের স্থান পরিদর্শন করেছে চীন সরকারের পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।
নীলফামারীতেএক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, এই হত্যার নেপথ্যে রয়েছে পরকীয়া।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর