নরসিংদীর জেল পলাতক জঙ্গি ফারুক গ্রেপ্তার

কোটা আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা। 

তিনি বলেন, বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। 

কোটা আন্দোলনের মধ্যে ব্যাপক নাশকতা ও লুটপাট চলে নরসিংদী জেলা কারাগারে। গত ১৯ জুলাই কারাগারে হামলা করে সেলের তালা ভাঙে নাশকতাকারীরা। এ সময় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় প্রায় ৮০ট অস্ত্র।  

এরপর থেকে অস্ত্র উদ্ধার ও পলাতকদের ধরতে অভিযান শুরু করে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফারুকসহ পলাতক ৯ জঙ্গির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।