গোপালগঞ্জে কবর থেকে তিনটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। তবে আরও তিনটি খবর খোঁড়া অবস্থায় দেখা গেলেও তাতে মরদেহগুলো আছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটে। এতে উপজেলা জুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে স্বজন ও এলাকাবাসীরা ছুটে আসেন।
স্থানীয়রা জানান, ওই কবরস্থানে ছয়টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। কিন্তু তিনটি মরদেহ চুরি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের মরদেহ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।