প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, প্রেমিকাকে মুসলিম রীতিতে বিয়ে

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মুসলিম রীতিতে বিয়ে করেছেন মাদারীপুরের সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে। 

রোববার (২৭ জুলাই) সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিসেরচর গ্রামের সুমাইয়ার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরিবার সূত্র জানায়, এই যুগলের চার মাসের প্রেমের সম্পর্ক শেষমেশ পরিণয় পেয়েছে। 

পরিবার সূত্র জানায়, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন উইচ্যাটে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। অবশেষে ২৪ জুলাই বাংলাদেশে এসে আসে শি তিয়ানজি। পরে ২৭জুলাই আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন এবং মুসলিম শরিয়াত অনুযায়ী সুমাইয়াকে বিয়ে করেন। 

উপজেলার মহিসেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও মাদারীপুর সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া বলেন, শি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই ভালোবাসার টানেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। পরিবারের সম্মতিতে মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে  হয়েছে। 

সুমাইয়া আরও জানান, ভালোবাসার টানে তিনি চীনা ভাষাও শিখেছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার ইচ্ছাও আছে তার। 

শি বলেন, সুমাইয়াকে ভালবেসে চীন থেকে এসেছি, সে অনেক ভাল মেয়ে। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। তবে এদেশে গরম অনেক বেশি। ভবিষ্যতে সুমাইয়াকে আমি চীনে নিয়ে যাবো।

সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, ছেলে-মেয়ে সুখে থাকলেই আমি খু