শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবলো চার বোন

মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে চার বোন পানিতে ডুবে মারা গেছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মসুরিভাজা বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফাতেমা (১৪), আফিয়া (১২), মিম (১৪) ও আলিয়া (১৩)। অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীরা সম্পর্কে চাচাতো বোন। 

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু এক সঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে ওঠে। 

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মেজবাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।