সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান।
সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে শীর্ষ কর্মকর্তাদের এই সফর বলে ধারণা করা হচ্ছে।