গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়ি ও থানায় আগুন

মহাসড়কে গাছ ফেলে অবরোধ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর ঠিক এক ঘণ্টা পর মুকসুদপুর থানা ভবনেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে পুলিশের সরকারি গাড়িসহ অন্তত ১০টি যানবাহন ভস্মীভূত হয়েছে। এদিকে, বুধবার সন্ধ্যা থেকেই গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখায় পুরো জেলায় চরম জনমনে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতী গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জড়ো হন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রথমে তারা সেখানে বিক্ষোভ ও স্লোগান দিতে দিতে সংসদ সদস্যের দোতলা পাকা ভবন ও টিনশেড ঘরে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার ঠিক আগমুহূর্তে বাড়িতে অবস্থানরত সংসদ সদস্যের স্বজনরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাঠিসোঁটা হাতে হামলা ও বাড়িতে আগুন জ্বলার ভিডিও ছড়িয়ে পড়েছে।


মুকসুদপুর থানায় হামলা, পুড়লো ১০ যানবাহন

এমপির বাড়িতে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় সাংবাদিক জানান, বুধবার বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য অবস্থান করছিলেন না।

এই সুযোগে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানা চত্বরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং ভবনে আগুন ধরিয়ে দেন। এতে থানা প্রাঙ্গণে থাকা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন সম্পূর্ণ পুড়ে গেছে।


মহাসড়কে গাছ ফেলে অবরোধ, জেলাজুড়ে আতঙ্ক

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বেশ কয়েকটি স্থানে বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ তৈরি করা হয়েছে।

ফলে এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

 

একাত্তর/এআরএস
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন ও বোনাস, সরকার ও মালিকপক্ষের আশ্বাসের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিলেও একাংশের বিক্ষোভ ও...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ...
আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা তৈরির...
নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের...
রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর