টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রুট সংক্ষিপ্ত, ভোগান্তিতে ১১ স্টেশনের যাত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না; আপাতত রাজবাড়ীর কালুখালী জংশনেই এর যাত্রা শেষ হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেনটির কালুখালী-গোবরা অংশে চলাচলে সাময়িক স্থগিতাদেশ জারি করে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। কালুখালী থেকে গোবরা পর্যন্ত চলাচল সাময়িক স্থগিত করায় এই ১১টি স্টেশনের যাত্রীদের সবাইকে কালুখালী জংশনে নেমে যেতে হবে এবং পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। একইভাবে যেসব যাত্রী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহী আসতে চান, তাদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশিত বার্তায় আরও জানানো হয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।

একাত্তর/এসি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আকস্মিক হামলা, ব্যাপক ভাঙচুর এবং আগুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আটক দলীয় নেতাকর্মীদের জোরপূর্বক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী...
কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় ফল, মসলা ও ইলেকট্রনিকস পণ্যের আড়ালে ৩০ কেজি নেশাদ্রব্য শিশা আমদানি করেছে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং। আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি ও এইচএস কোড বিশ্লেষণ করে যার প্রমাণ...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচরসহ উপকূলের ১০ হাজারের বেশি শুঁটকিকরণ জেলে। মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে তারা নৌকা ও ট্রলার...
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের অবস্থানকে আরও জোরদার করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়টিকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর