ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ঝিনাইদহে শিশু একাডেমী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিম উল আহসান, সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদ, মাগুরা জেলার জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহের জেলা কমান্ড্যান্ট মো. সোহাগ হোসেন।

jinidaho1

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা প্রশিক্ষক মো. জসিম উদ্দিন ও সুমাইয়া আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকার নানান পদক্ষেপে এই বাহিনীকে সুসজ্জিত করেছে। শুধু পোশাক পরিবর্তনই নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের বাইসাইকেল, ক্রোকারিজ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়।