মেঘনা গ্রুপের ‘ঢালাই স্পেশাল সিমেন্টে’র যাত্রা শুরু

যশোরে উদ্বোধন হলো মেঘনা গ্রুপের নতুন ব্রান্ড ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর। শনিবার দুপুরে যশোর আইটি পার্কের হল রুমে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সিমেন্ট প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। সেই সঙ্গে অল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে। ফলে দীর্ঘ মেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাচায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিআইএল’র সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সুদীপ্তসহ