বেনাপোল দিয়ে ভারত থেকে এলো সাড়ে তিন লাখ কেজি ইলিশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয় সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স সততা ফিস, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, মেসার্স সততা ফিস ফিড ও মেসার্স ফেমাস ট্রেডার্সসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ইলিশ আমদানির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে মাত্র তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি হয়, যার ঘোষিত মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। অন্যদিকে, আগস্ট মাসে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা হয় তিন লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ। আগস্টে আসা ইলিশের ঘোষিত মূল্য ধরা হয়েছে ছয় কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।

সব মিলিয়ে প্রথম দুই মাসে আমদানি করা তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশের মোট ঘোষিত মূল্য দাঁড়িয়েছে ছয় কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ এসেছে। আমদানি করা প্রতিটি চালানের মাছ কোয়ারেন্টাইন কার্যালয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতের ইলিশ আমদানির ফলে সীমান্তকেন্দ্রিক বাণিজ্যে নতুন গতি এসেছে। বিশেষ করে আগস্ট মাসে আমদানির বড়ো উল্লম্ফন বন্দরের রাজস্ব, স্থানীয় ব্যবসা ও পরিবহন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে আমদানি করা এসব ইলিশের বাজারজাতকরণ এবং স্থানীয় খুচরা বাজারে এর দাম ও সরবরাহের ওপর কী প্রভাব পড়ছে, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর