সাতক্ষীরায় ভ্যান উল্টে চালকের মৃত্যু

সাতক্ষীরা সদরে একটি ব্যাটারি চালিত ভ্যান উল্টে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল (২৭) খুলনা জেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটার  দিকে যাচ্ছিলেন  রাসেল। পথিমধ্যে তালতলা বিজিবি  ক্যাম্প এলাকায় রাস্তার স্পিডব্রেকারে ধাক্কা লাগে। এতে তিনি ছিটিকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাটি স্থানীয়রা পুলিশকে জানায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।