মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার হাঁসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ থানার রমজানকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার কন্যা মাহিরা মাহি (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাঁসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

হাঁসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিনহা জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

 

একাত্তর/জো
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর