ফকিরহাটে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চাকুলী এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইয়াছিন শেখ (২০) উপজেলার চাকুল মো. শাহাদাত শেখের ছেলে।

পরিবারের দাবি, স্ত্রীর ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জেরে তার বাবার বাড়ি চলে যায়। এরপর একাই ছিলেন তিনি। আজ স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।