ঝিনাইদহে দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ১২ পরিবারকে চাকরির প্রলোভনে নিঃস্ব ও বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম রেজাউল করিম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা। রেজাউল স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেও জানা গেছে।
ঝিনাইদহ র্যাবের মেজর নাঈম আহমেদ জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় পাঠানো হয়েছে।
র্যাব জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জালিয়াতি করে চাকরি দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে।
জুলাই মাসে এনিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।