বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ রয়েছে ১২ বছরের শিশু মো. আল-হাসান। তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা থানার নগড়পাড়া গ্রামের ৪নং ওয়ার্ড এলাকায়।
শৈলকূপা থানা করা জিডিতে (২৪০) উল্লেখ করা হয়েছে, আল-হাসান ঘটনার দিন, ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় দোকানে শ্যাম্পু কেনার জন্য গিয়ে আর ফিরে আসেনি। পরে তাকে স্বজনদের বাড়িসহ অন্যান্য সম্ভাব্য সব স্থানে খুঁজেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের সময় আল-হাসানের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও কালোর রঙের গেঞ্জি।
এ অবস্থায় ছেলেকে খুঁজে পেতে তিনদিন ধরে ছুটে বেড়াচ্ছেন বাবা-মা, আত্মীয়-স্বজন।
আল-হাসানের সন্ধান পেলে তার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে ০১৭২০১১১১৭২ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।