মিশন আচার্যের নিয়োগপত্র বাড়িতে পৌঁছে দিলেন রাশেদ খান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 

বুধবার (৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার ভাড়া বাসায় গিয়ে তার ও তার মা ময়না আচার্যের হাতে এই নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

সকাল সাড়ে ১১টার দিকে হস্তান্তর অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে সরকারি শিক্ষক হওয়ার দীর্ঘ ও অনিশ্চিত অপেক্ষার অবসান ঘটল মিশন আচার্যের।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার ভাড়াটে বাসিন্দা মিশন। তবে নিজস্ব কোনো ভিটেমাটি বা স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় তার শিক্ষক হওয়ার স্বপ্ন। চূড়ান্ত পর্যায়ে এসেও বাদ পড়ার এই মানবিক ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা দৃষ্টি আকর্ষণ করে রাশেদ খানের।

পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। তার হস্তক্ষেপে শিক্ষা মন্ত্রণালয় মিশন আচার্যের নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেয়। 

নিয়োগপত্র হস্তান্তরকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় পিতৃহীন মিশনের ভাঙাচোরা ঘরের করুণ পরিস্থিতি এবং অন্যের বাড়িতে কাজ করে মা ময়না আচার্যের ছেলেকে পড়াশোনা করানোর সংগ্রামের স্মৃতি তুলে ধরেন রাশেদ খান। সে সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ ধরনের মানবিক কাজে সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন রাশেদ খান। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এই অসহায় পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়া ও ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

একাত্তর/এসি
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর