দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, জেলার পাঁচটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২২ জন।
তিনি জানান, সর্মথনকারী সই, এক শতাংশ স্বতন্ত্র প্রার্থীর ভোটারের সই সঠিক না থাকা, ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন কারণে নেত্রকোণা- ১ আসনে দুই জন, নেত্রকোণা-২ আসনে তিন জন, নেত্রকোণা- ৩ আসনে তিন জন, নেত্রকোণা- ৪ আসনে দুই জন, নেত্রকোণা -৫ আসনে তিন জনসহ মোট ১৩ জনের প্রার্থীতা বাতিল ও একজনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর)
বৈধ প্রার্থীরা হলেন- মোস্তাক আহমেদ রুহী, জাতীয় পার্টির গোলাম রব্বানী, বাংলাদেশে সাংস্কৃতিক জোটের প্রার্থী আহমদ শফি, স্বতন্ত্র হিসেবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা।
মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী ছমির উদ্দিনের।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
বৈধ প্রার্থীরা হলেন- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জাতীয় পার্টির থেকে মোছা. রহিমা আক্তার, জাকের পার্টির মানিক চন্দ্র সরকার, ইসলামি ঐক্যজোট মো. ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন এবিএমের রফিকুল হক তালুকদার, স্বতন্ত্র হিসেবে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।
মনোয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সুব্রত সরকার, ন্যাশনাল পিপলস পার্টির আমজাদ হোসেন ঠাকুর, বাংলাদেশ কংগ্রেসের মাজহারুল ইসলাম খা’র।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)
বৈধ প্রার্থীরা হলেন- অসীম কুমার উকিল, জাতীয় পার্টি থেকে জসীম উদ্দিন ভূঁইয়া, জাকের পার্টির মো. সুরুজ আলী, ইসলামি ঐক্যজোটের মো. এহতেসাম সারওয়ার, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য মনজুর কাদের কৌরাইশী।
মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আইনজীবী আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী রিগান আহমেদের।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি)
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান, জাতীয় পার্টির অ্যাডভোকেট লিয়াকত আলী খান, জাসদের মো. মুশফিকুর রহমান।
মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী নব্বইয়ের গণআন্দোলনের অন্যতম নেতা শফী আহমেদ ও তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আল মামুনের।
নেত্রকোনা-৫ (পূর্বধলা)
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন ছাড়াও জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহহাব হামিদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. মিসবাহুজ্জামান চন্দন ও কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল ফকিরের।