কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীসহ ১০ মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের কিশোরগঞ্জের সংসদীয় ছয়টি আসনের মধ্যে তিনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি দলীয় দুই বারের সাবেক এমপি এবারের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

আর মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়ন বাতিল হয়েছে। ২০ জনের মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহাম্মদ সাদী (স্বতন্ত্র) ও আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)।

কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র),আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি) ও আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি)। 

কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভুঞা (স্বতন্ত্র)। 

রিটার্নিং অফিসার জানান, অন্যদের দাখিল করা এক শতাংশ ভোটার তালিকার গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর