শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খিচা এলাকার হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম (৩৫) উরফা ইউনিয়নের খিচা এলাকার লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, মহিদুল ইসলাম নিজের হাঁসের খামার কাজ করার সময় অসাবধানতায় বাঁশের খুঁটির সাথে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।