দুবাই বসে যেভাবে স্ত্রীকে হত্যা করালেন স্বামী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

স্বামী দুবাই প্রবাসী। স্ত্রী থাকেন রাজবাড়ীর পাংশায়। প্রবাসেই পরকীয়ায় জড়িয়ে পরিকল্পনা করেন স্ত্রী হত্যার। দুই লাখ টাকা চুক্তিতে ভাড়া করেন খুনিদের। শেষমেশ প্রাণ হারান দুই সন্তানের জননী রোজিনা।

সম্প্রতি রাজবাড়ীর পাংশার চাঞ্চল্যকর দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা (৩০) হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তারের পর তিনি পুলিশকে এসব তথ্য জানিয়েছেন।

শনিবার বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আসামি মো. শিহাব শেখকে (৪৫) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি শিহাব শেখ পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।

পুলিশ মামলা সূত্র, স্থানীয়দের বরাত ও আসামির দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানায়, নিহত রোজিনার স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল শেখ (১২) ও মেয়ে রাকাকে (০৬) নিয়ে পাট্টায় স্বামীর বাড়িতে থাকতেন।

গত ৮ ফেব্রুয়ারি রাতে আসামিরা রোজিনাকে ডেকে নিয়ে হত্যা করে। পরে তার লাশ পাশের একটি বাঁশ বাগানে ফেলে পালিয়ে যায়।

পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিহাব শেখ জানিয়েছেন, তারা দুই লাখ টাকার বিনিময়ে নিহতের স্বামীর সাথে চুক্তি করেন। পরে ঘটনার সময় রোজিনার স্বামী ফোনে তাকে জানান, বাইরে প্রয়োজনে কিছু লোক এসেছেন- তিনি যেন গিয়ে কথা বলেন। স্বামীর কথায় বের হন রোজিনা। এসময় হত্যাকারীরা তাকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়।

মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা কালুখালী উপজেলার কুমরীরাণী গ্রামের মো. আবজাল খাঁ (৫৪) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি পাংশা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় শিহাব শেখকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর