ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তসহ হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিলো।
তিনি বলেন, বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গর্ত খুঁড়ে তিন জনের গলিত মরদেহ বের করে আনে।
স্থানীয়রা জানায়, দুর্গন্ধ ছড়ানোয় সোমবার রাতে শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
দুপুর ২টার দিকে স্থানীয় দুই যুবক মসজিদের দিকে যাওয়ার পথে ক্ষেতের মধ্যে দুই শিশুর মরদেহ এবং ঝোপের ভেতরে ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ, পিবিআই ও র্যাব। মরদেহ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থানায় পরিচয় মেলেনি তাদের।
ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।