ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকালে শহরের পালশা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাদ্দেছ হোসেন (২৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।

আহত মোটরসাইকেল চালক ইমরান হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।