দ্রুত গতির বাইককে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টো শ্রমিক নিহত

নাটোরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার বাগাতিপাড়া উপঝোর পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকে রনাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, বালু বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে বালু নিয়ে বাগাতিপাড়ার দিকে আসছিল। পথে ধোপারবিল এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক শহিদুল ইসলাম ট্রাকের বালুর নিচে চাপা পড়েন। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বালুর ভেতর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নান্নু খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।