গুলি, বোমার বিকট শব্দে কিশোর গ্যাংয়ের মহড়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

একের পর এক গুলির শব্দ, বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণ, প্রকাশ্যে পিস্তল, রামদা হাতে মহড়া- প্রকাশ্য দিনের আলোতেই এরকম কাণ্ড ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কুমিল্লার একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে অস্ত্রের মহড়ার এ ঘটনা ঘটেছে কুমিল্লার সাত সম্বর ওয়ার্ডের সি‌টি কাউন্সিলর কার্যালয়ের সামনে।

কিশোর গ্যাংয়ের সদস্যদের এরকম তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। আর ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সি‌টি কাউন্সিলর কার্যালয়ের সামনে বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা। পিস্তাল থেকে ফাঁকা গুলি ছুঁড়ছে তারা। রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

এলোপাথাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকালে একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে ককটেল ও এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করে। এ সময় তারা আমার বাড়ির গ্লাস ভেঙে দেয়।

এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এই কাউন্সিলর।

তবে আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে জানান কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

তিনি বলেন, ‘ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে এ ঘটনা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরবি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর