সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার অভিযোগ পুত্র ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতেো এ রায় দেন।
দন্ডিতরা হলেন- কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামের আব্দুল সামাদ ( ৫৭) ও তার স্ত্রী রাশিদা খাতুন (৫০)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুল আলম জানান, জেলার কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম থাকতেন।
২০১৬ সালের এক নভেম্বর ভোরে ফাতেমার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে সামাদের ছোট ভাই মনছের আলী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার ও একটি ছুরি জব্দ করা হয়। এরপর আরেক ভাই আব্দুল রহিম কাজীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণের পর আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দিয়ে জেল হাজতে পাঠান।