ঠাকুরগাঁওয়ে এক অটোরিকশার চালককে গলাকেটে হত্যার পর রিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ওই রিকশাচালকের মরদেহ সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর ঘরনগাছ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত অটোচালকের নাম মো. রিফাত (২০)। সে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার মো. নূর আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার রিকশা ভাড়া করে রুহিয়ায় নিয়ে আসে। পরে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রুহিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।