সিরাজগঞ্জে মেয়ের ছুরিকাঘাতে মা নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মেয়ের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। তার মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে এসআর বাসে ওঠেন মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যান সিঁথি। বাস থেকে কেন নেমে গেছেন, এই কথা জিজ্ঞাসা করতেই মেয়ে সিঁথি ব্যাগ থেকে ছুরি বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করেন।

তারা আরও জানায়, রক্তাক্ত অবস্থায় আহত ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘাতক সিঁথিকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

একাত্তর/পিএজে
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর