হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভারতীয় ৪ ট্রাকে ১০৯ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।

মেসার্স নিশাত এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করছে। তবে পাইপ লাইনে আরও আলু আমদানির অপেক্ষায় রয়েছে বলে আমদানিকারক জানিয়েছেন।

potato1

আমদানিকারক প্রতিনিধি মাহবুব আলম বলেন, দেশের বাজারে যে আলুর দাম ঊর্ধ্বগতি তাই সরকার আলু আমদানির অনুমতি দেওয়ায় আজকে থেকে আমরা ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। ভারতের গঙ্গারাম থেকে এগুলো আমরা আমদানি করছি। ১০০ থেকে ১৫০ ডলারে আলু আমরা ভারত থেকে আমদানি করছি।