১৫ হাজার বস্তা আলু এখন গরুর খাবার, একাত্তরের প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একাত্তর টেলিভিশনে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার সংবাদ একাত্তর টেলিভিশনে প্রচারিত হয়। সংবাদ প্রচারের পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

জানা গেছে, অধিক মুনাফার আশায় দীর্ঘদিন কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখায় এসব আলু পচে নষ্ট হয়েছে। ৬০ কেজি ওজনের প্রায় ১৫ হাজার বস্তায় থাকা আলুর পরিমাণ প্রায় ২২ হাজার ৫০০ মণ। পচে যাওয়া এসব আলুর বর্তমান খুচরা বাজারমূল্য প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

এরইমধ্যে এসব পচে যাওয়া আলু স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে বিনামূল্যে গরুর খাবার হিসেবে বিতরণ করা হচ্ছে।

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, বিষয়টি নজরে আসার পরই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আলু কী কারণে পচে নষ্ট হয়েছে, এখানে কারও গাফিলতি ছিল কি না, কোল্ড স্টোরেজটির বৈধ লাইসেন্স রয়েছে কি না এবং এর ধারণক্ষমতা কতটুকু—এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে। 

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরবিএস
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছে দেশটির তিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাউ ও পলিটিকো।
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর