গাইবান্ধায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, গ্রেপ্তার ৩৫

গাইবান্ধায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে  পাঁচসহ ৩০ পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র‍্যাব।এসময় তাদের কাছ থেকে ২৪টি মাস্টার কার্ড, ২০টি ব্লুটুথ ডিভাই, ১৭টি মোবাইল ও ব্যাংক চেক জব্দ করা হয়। 

শুক্রবার পরীক্ষা চলাকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে গাইবান্ধায় র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-১৩ রংপুর বিভাগ কোম্পানি কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি জানান, গ্রেফতাররা বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে সুকৌশলে পরীক্ষা দিয়ে আসছিলো। তাদের মধ্যে মারুফ, মুন্না, সোহেল, নজরুল ও সোহাগ বিভিন্ন পরীক্ষায় ১৪-১৮ লাখ টাকায় চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আসছিল। ডিভাইস সংগ্রহ ও বিতরণ করতেন সোহেন এবং নজরুল পরীক্ষার্থী সংগ্রহ করতেন। আর মারুফ ও মুন্না বাহিরে থেকে প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করতেন।

আরাফাত জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দোষ স্বীকার করেছেন। ওই ঘটনা জড়িত অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।