গাইবান্ধায় গাছে বাইকের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

গাইবান্ধায় মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮)। তাদের বাড়ি রংপুরে। 

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, দুই বন্ধু বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছলে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অপর জনের মৃত্যু হয়। 

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। 

একাত্তর/এসি
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর চোখরাঙানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২...
ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড’...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর