তিস্তায় ভেসে এলো সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর মরদেহ

লালমনিরহাটে তিস্তা নদীর চরে থেকে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে।

ওই মরদেহটি ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাম চন্দ্র পাদোয়ালের বলে জানিয়েছে পুলিশ।

আগে রোববার জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে তিস্তা নদীর চরে মরদেহটি পাওয়া যায়। 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী জানান, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মঙ্গলবার থেকে পাটগ্রামের বুড়িমারী চেকপোস্ট দিয়ে তা হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে সিকিমের পাকওয়াং থানা পুলিশ সাত জুলাইয়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পাদোয়াল ছাতা নিয়ে বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে যায় নাই। এ বিষয়ে নিখোঁজ ডায়েরি হয়েছে।