কোটা আন্দোলনকারীদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:২৭ পিএম

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন।

নিহত তরুণের নাম সবুজ আলী। কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী সবুজ উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি নীলফামারীতে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যাার দিকে সিটি কলেজের সামনে আহত অবস্থায় তাকে পড়ে থাকদে দেখে পথচারীরা পাশের পপুলার হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই সময় তার পরিচয় জানা যায়নি।

পরে দিবাগত রাত দুইটার দিকে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সবুজের পরিচয় জানাণ। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা ঢামেক হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সঙ্গে  হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদক ও অন্য শিক্ষকরা ছিলেন।

অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেকে এসেছি। প্রাথমিকভাবে নিহত সবুজ আমাদের শিক্ষার্থী এটি নিশ্চিত হওয়া গেছে। 

বাকি বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই তরুণের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। 

সূত্র জানিয়েছে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া না হলেও বুধবার রাত তিনটার পর থেকে হল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। সকাল হতেই এই সংখ্যা বেড়ে গেছে কয়েকগুণ।

কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় সংগঠনের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ছয় জন মারা গেছেন।

এর মধ্যে চট্টগ্রামে তিন জন, ঢাকায় দুই জন ও রংপুরে একজন নিহত হয়েছেন।

একাত্তর/এসি
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- সিয়াম সরকার (২২)।
ঢাকা কলেজের সঙ্গে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর