কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও পাহাড়ি এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার রাত দশটার দিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

নিহতরা হলেন, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লিয়াকত সরদার (৬৫) এবং মহরম আলী ( ৫০)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।