পাঁচদিন পর বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম

বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হওয়ার পাঁচদিন পর ভাসতে থাকা ‘এফবি মা’ নামে একটি ফিশিং ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার সকালের দিকে সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কাগা দোবেকি স্টেশনের কোস্টগার্ড সদস্যরা আধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলেদের অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করে।

জেলেদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেলে তাদের কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, দুর্ঘটনা কবলিত ফিশিং ট্রলারটির মালিক বরগুনা জেলার পাথরঘাটার উপজেলার বাদুরতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী আ. সালাম।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ জানান, পাথরঘাটা থেকে ১০ সেপ্টেম্বর ১৭ জেলে নিয়ে ট্রলারটি সাগরে ইলিশ ধরতে গিয়েছিলো। মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠে। এসময় ফিশিং ট্রলাটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রলারটি ভাসতে ভাসতে বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে মাঝি জামাল মিয়া ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করেন। এরপর আবারও তারা নেটওয়ার্কের বাইরে চলে যায়।

কোস্টগার্ডের মিডিয়া অফিসার আব্দুল্লাহ জানান, ট্রলার মালিক আ. সালাম সংবাদ জানালে আধুনিক প্রযুক্তির সহয়তায় ট্রলারের অবস্থান শনাক্ত করে জেলেদের উদ্ধার করা হয়। ট্রলারে পর্যাপ্ত খাদ্য থাকায় তারা বড় ধরণের কোনো সমস্যায় পড়েননি। উদ্ধার জেলেদের পাথরঘাটার কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের স্বজনদের কাছে তুলে দেয়া হবে।

একাত্তর/আরএ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর