সিলেটে এক গ্রাম থেকে তিন লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারির আশপাশের এলাকা থেকে পাথর তুলে বাড়ির আশপাশে মজুদ করে রাখেন স্থানীয়রা। এমন খবরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব পাথর উদ্ধার করা হয়। বিজিবির ধারণা, উদ্ধার পাথরের পরিমাণ পায় তিন লাখ ঘনফুট।

মঙ্গলবার (১৯ আগস্ট) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া আদর্শ গ্রাম থেকে পাথরগুলো উদ্ধার করা হয়। 

৪৮ বিজিবির সিইও নাজমুল হক জানান, কড়া পাহারার জন্য পাথরগুলো স্থানীয়রা পাচার করতে পারেনি। উৎমাছড়া স্পটসহ আশপাশের এলাকা থেকে পাথর লুট বন্ধে ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। এছাড়া পাথর চুরির সঙ্গে জড়িতদের সনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে, সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মুনায়েম।