এক অক্টোবর ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ভোগান্তি লাঘবে এবারই প্রথম ঢাকার বাইরেও সাত বিভাগে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।
এসময় উপাচার্য জানান, সাত বিভাগের বিশ্ববিদ্যালয় আলাদা ইউনিট হিসেবে কাজ করবে। পরীক্ষা ১১টায় শুরু হয়ে দেড়ঘন্টা চলবে।
এছাড়া নম্বর ও ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে বলে জানান তিনি। এমসিকিউ ও লিখিত দুই অংশে যথাক্রমে ৬০ ও ৪০ নম্বরে মানবন্টণ হবে এবং চ ইউনিটের জন্য আলাদা মানবন্টন হবে।
আরও পড়ুন: ফোনে আড়ি পাততে বাধা নেই: হাইকোর্ট
এবারের ভর্তি পরীক্ষায় সাত হাজার ১৪৮ আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৩৩০ জন।
যেকোনো ধরনের জালিয়াতি বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
একাত্তর/টিএ