২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:৩২ পিএম

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার শুরু পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ সাত জানুয়ারি এবং শেষ হবে ছয় ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি পরীক্ষা ছয় জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনার বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সেশনজট নিরসনে পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের শুরুতে এসএসসি পরীক্ষা আয়োজনের ফলে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরীক্ষা এগিয়ে আসার কারণে নতুন বই পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো সংশয় না থাকে, সে বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, বছরের একেবারে শুরুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও পরীক্ষার্থীদের সময়মতো বই পৌঁছে দিতে কোনো ধরনের বিলম্ব হবে না। পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তুতি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

একাত্তর/এসি
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৯ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে চার...
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর