সংকটে পড়া ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা তারিক

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন ওই শিক্ষার্থী।

তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং বর্তমানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। রোববার, ছিল তার অনার্স শেষ বর্ষে ভর্তির শেষ দিন। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যেও ভর্তি ফি জোগাড় করতে পারেননি তিনি।

জানা গেছে, সংকটময় এই পরিস্থিতিতে সলিমুল্লাহ মুসলিম হলের নিজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে তারিকের সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। বিষয়টি জানার পর তারিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন মাধ্যমে তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হন। পরে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ভর্তির প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারিক ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি নতুন করে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি। অতীতেও তার মানবিক কাজের কথা শুনেছিলাম বলেই তার কাছে সহযোগিতা চেয়েছিলাম।

জানতে চাইলে তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে, এটি মেনে নেওয়া যায় না। তাই এমুহূর্তে নিজেই আর্থিক সংকটের মধ্যে থাকলেও ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে দাঁড়ানো।

তারিকের এই মানবিক উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতেই সহায়তা করেনি, বরং মানবিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপন করেছে।

এআরএস
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু দারিদ্র্যের রুক্ষ বাস্তবতায় সেই স্বপ্নে যখন প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন এক তরুণ নেতা। অর্থাভাবে ঢাকা ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক...
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর