বুধবার হাতে সময় নিয়ে বের হোন, এইচএসসি পরীক্ষার্থীদের পুলিশ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন বুধবার (১৪ ডিসেম্বর) । একারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের আগামীকাল যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে জাতীয় সংসদের সামনে সংবাদ ব্রিফিংয়ের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। 


একাত্তর/এআর