এক মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পরীক্ষার সুযোগ!

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে আগামী এক মাসের মধ্যেই শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই বিশেষ সুযোগের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মাহদী আমিন বলেন, সাধারণত পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছর পর্যন্ত পুরো একটি বছর অপেক্ষা করতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়, অন্যদিকে তাদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হয়। এই দীর্ঘসূত্রিতা এড়াতেই সরকার এবার ১-২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

এবারের ফলাফলের সংক্ষিপ্ত চিত্র: এর আগে শনিবার বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ এবং সারা দেশে জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি— ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রামে ৫২.০৭% (জিপিএ-৫: ২,৯২৯ জন), ময়মনসিংহে ৫১.৪৪% (জিপিএ-৫: ২,১৩৭ জন) এবং সিলেটে ৫০.৯০% (জিপিএ-৫: ১,২০৪ জন) পাসের হার অর্জিত হয়েছে।

তুলনামূলক পিছিয়ে থাকা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় পাসের হার ৪৮.০৪% (জিপিএ-৫: ১,৩১৩ জন), রাজশাহীতে ৪৫.০৬% (জিপিএ-৫: ৪,৫২০ জন), দিনাজপুরে ৪৫.৯৮% (জিপিএ-৫: ২,৯১৫ জন), যশোরাঞ্চলে ৪৪.৯২% (জিপিএ-৫: ৩,২২৮ জন) এবং বরিশালে পাসের হার ৪৪.৮৪ শতাংশ।

শিক্ষাবিষয়ক বিশ্লেষকরা সরকারের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, মাত্র এক মাসের মধ্যে এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম হবে।

একাত্তর/এআরএস
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে।...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেড় দশকের মধ্যে সবচেয়ে বড়ো বিপর্যয় ঘটেছে। গেলো দেড় দশকের মধ্যে এবারই সর্বনিম্ন—গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমেছে সর্বোচ্চ জিপিএ-৫...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।
আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
মিলনায়তনজুড়ে বসেছিল একঝাঁক কচিকাঁচার আনন্দমেলা। শুক্রবারের স্নিগ্ধ বিকেলটি যেন রূপ নিয়েছিল শিশুদের কলকাকলীতে মুখর এক রঙিন প্রজাপতির ডানায়। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ মঞ্চে দাঁড়িয়ে করছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর